কক্সবাজারে কথা কাটাকাটির জেরে রোহিঙ্গা যুবকের ছুরিকাঘাতে কলেজছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ মুহুরি পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত সাবিলুস সালেহীন সাবিল কক্সবাজার পলিকেটনিক ইন্সটিটিউটের দ্বিতীয় সেমিস্টারের ছাত্র।
স্বজনরা জানান, ওই এলাকায় বসবাসরত রোহিঙ্গা যুবক মোহাম্মদ হোসেনের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় হোসেন। আহত সাবিলকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় অভিযুক্তের বড় ভাই জুবায়ের ও রফিক এবং ফুফাতো ভাই ইয়াছিনকে আটক করা হয়েছে।
পলাতক হোসেনকে আটকের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ।
বার্তাবাজার/কে.জে.পি