‘কৃষক বাঁচাও, দেশ বাঁচাও’ স্লোগান নিয়ে বাংলাদেশ কৃষক লীগের ফরিদপুর জেলা শাখার বিশেষ প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে
শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় ফরিদপুর জেলা পরিষদের ভিআইপি হলে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
ফরিদপুর জেলা কৃষক লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য শেখ শহীদুল ইসলাম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. সুবল চন্দ্র সাহা।
অনুষ্ঠানটি উদ্বোধন করেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাড. শামসুল হক ভোলা মাষ্টার। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াদুদ, বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক এ্যাড. শেখ জামাল হোসেন মুন্না ও ফরিদপুর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অমিতাভ বোস প্রমুখ।
এছাড়া ফরিদপুর সদর উপজেলার সকল ইউনিয়নসহ অন্যান্য উপজেলার কৃষকলীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, ফরিদপুর জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক এ্যাড. প্রদীপ কুমার দাস লক্ষণ।
সভায় বক্তারা বলেন, ‘কৃষকদের জীবনমান উন্নয়নের লক্ষে জননেত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় বাংলাদেশ কৃষক লীগ কাজ করে যাচ্ছে। ফরিদপুর জেলা কৃষক লীগ তার-ই ধারাবাহিকতায় এ জেলার কৃষকদের নিয়ে কাজ করছে। আমরা চাই জেলার প্রতিটি উপজেলায়, পৌরসভায়, ইউনিয়নে এবং ওয়ার্ডে ওয়ার্ডে কৃষক লীগের কমিটি থাকবে। এই কমিটি কৃষকদের সার্বিক খোজ খবর রাখবে।
এই কমিটিতে কোন হাইব্রিড, উশৃঙ্খল, চাঁদাবাজ, মাদকসেবী, মাদককারবারি যেন স্থান না পায় সে দিকে লক্ষ রাখবেন। কৃষকবান্ধব প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কৃষকদের যা প্রয়োজন তার দাবী তোলার পূর্বেই পুরণ করছেন। বাংলাদেশ কৃষক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশনা অনুযায়ী আমরা ইতিমধ্যে বিনামূল্যে বিভিন্ন ফসলের বীজ বিতরণ করেছি এবং আগামীতেও বিতরণ করবো। আমাদের এ কার্যক্রম চলমান থাকবে।’
বার্তাবাজার/অমি