প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধানগণ সৌজন্য সাক্ষাত করেছেন। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে তারা এই সাক্ষাত করেন।
সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, নৌবাহিনীর প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাতের সাথে আজ (শনিবার) গণভবনে এই সাক্ষাত হয় প্রধানমন্ত্রীর। পরে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন।
সাক্ষাতকালে করোনা মহামারিসহ দেশের বিভিন্ন দুর্যোগে সশস্ত্র বাহিনীর এগিয়ে আসায় ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী। বিশেষ করে করোনা মহামারির শুরু থেকে এ দুর্যোগ মোকাবিলায় এগিয়ে আসায় তিন বাহিনী প্রধানসহ সশস্ত্র বাহিনীর সদস্যদের ধন্যবাদ দেন।
এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল মো. মাহফুজুর রহমান, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরী।
বার্তাবাজার/এসজে