ফ্রান্সে মহানবী (সা:) নিয়ে ব্যঙ্গচিত্র করার প্রতিবাদে মুন্সীগঞ্জে মানববন্ধন

ফ্রান্সে রাষ্ট্রীয়ভাবে মহানবী হযরত মুহাম্মদ (সা:) নিয়ে ব্যাঙ্গচিত্র করার প্রতিবাদে মুন্সীগঞ্জে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ অব্যাহত রয়েছে।

আজ শনিবার সকাল ১০টায় শ্রীনগর উপজেলার তন্তর ও আটপাড়া ইউনিয়ন ওলামায় কেরাম ও সর্বস্তরের তৌহীদি জনতার উদ্যোগে সিংপাড়া বাজার এলকায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। মিছিলটি বেলতলী জি জে উচ্চ বিদ্যালয় থেকে সিংপাড়া বাজার সড়ক প্রদক্ষিন করে।

এরপর সিংপাড়া বাজার সড়কে প্রায় ১ কিলোমিটার পথ দীর্ঘ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় তারা ফ্রান্সের প্রধানমন্ত্রীর পদত্যাগ ও শাস্তির দাবী জানিয়ে তাদের পন্য বয়কট করার আহবান জানান।

বেলতলী বাইতুল ফালাহ্ জামে মসজিদের খতিব ও ইমাম মাওলানা মুফতি ইসমাঈল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ পাইকসা হাফেজীয়া মাদ্রাসার মুহ্তামীম মাওলানা মুফতি মাসউদুর রহমান। বিক্ষোভে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিংপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি আহমেদ ইফতেখার।

এছাড়া আরো উপস্থিত ছিলেন কইতুন নুর জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি রফিকুল ইসলাম, মধ্য সিংপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি ইয়াছিন আহ্ম্মাদ, তিনগাঁও জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি ইবা্রহীম, টঙ্গীবাড়ী মাদ্রাসা সিনিয়র শিক্ষক হাফেজ মাওলানা মাসুম বিল্লাহ্, পূর্ব আটপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি আবুল হারিস প্রমুখ

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর