মেহেরপুরে ট্রাকের ধাক্কায় আলগামন চালক নিহত

মেহেরপুর সদর উপজেলার কালিগাংনী কলনিপাড়া গ্রামে ট্রাকের ধাক্কায় ইয়ারুল ইসলাম (২০) নামের এক আলগামন চালক নিহত হয়েছেন। নিহত ইয়ারুল কালীগাংনী গ্রামের ছমির উদ্দীনের ছেলে।

আজ শনিবার দুপুর আড়াইটার দিকে গাংনী কাথুলী সড়ক কালি গাংনী কলনিপাড়া ব্রিজের মাঠ নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।

নিহত ইয়ারুলের চাচাতো ভাই আব্দুল মান্নান জানান ইয়ারুল কালিগাংনী গ্রামের মাঠ থেকে আলগামন গাড়ীযোগে কাঁচামাল নিয়ে মেহেরপুর-উজুলপুর কায়েমকাটার মোড়ে যাচ্ছিল। পথের মধ্যে কালীগাংনী কলনিপাড়া বিজের মাঠ নামক স্থানে পৌঁছালে, পিছন দিক থেকে আশা ঢাকা মেট্রো (ট) ২০-১২-১২ নাম্বারের একটি দ্রুতগামি ট্রাক আলগামন গাড়ীকে ধাক্কা দেয়।

ওই ধাক্কায় আলগামন চালক ইয়ারুল ছিটকে পড়ে গুরুতরভাবে আহত হয়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে, কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।এদিকে স্থানীয়রা ট্রাক ও ট্রাকচালক মো: নাজমুল হোসেনকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছেন।

মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা খাঁন জানান, সাব ইন্সপেক্টর আহসান হাবীব ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর