অদক্ষ গাড়ি চালক যেন কোনোভাবেই গাড়ির ড্রাইভিং সিটে বসতে না পারে সে বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ শনিবার (২১ নভেম্বর) মিরপুর-নারায়ণগঞ্জ রুটে বিআরটিসির দোতলা বাস সার্ভিস ভার্চুয়ালি উদ্ধোধনকালে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। নিজের সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এতে যোগ দেন।
রাজধানীসহ দেশের সব সড়কেই প্রায়ই দেখা যায়, অদক্ষ চালক। যাদের বেশির ভাগেরই ড্রাইভিং লাইসেন্স নেই। আবার চালকের সহকারীকেও মাঝে মাঝে বাস চালাতে দেখা যায়। বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে সমালোচনা চলে আসছে।
বার্তাবাজার/অমি