নো মাস্ক নো সার্ভিস বাস্তবায়ন করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, শীত আসাতে আবার করোনার সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। আমরা মন্ত্রণালয়কে বলে দিয়েছি, মাস্ক ছাড়া কোনো সেবা দেওয়া যাবে না। নো মাস্ক নো সার্ভিস বাস্তবায়ন করতে হবে। তবেই করোনা সংক্রমণ প্রতিরোধ সম্ভব। ভ্যাকসিন আসার আগ পর্যন্ত সবাইকে মাস্ক পরার আহ্বান জানিয়েছেন তিনি।

আজ শনিবার (২১ নভেম্বর) দুপুরে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার হরগজ শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় একটি ব্রিজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, যখন পৃথিবীতে করোনা ভ্যাকসিন আসবে, বাংলাদেশ সবার আগে পাবে এবং বাংলাদেশের প্রতিটি মানুষের জন্যই শেখ হাসিনা ভ্যাকসিনের ব্যবস্থা করে রেখেছেন।

জাহিদ মালেক বলেন, প্রধানমন্ত্রী বলেই দেশে এখন হারিকেন ও কূপার আলো লাগে না। বিদ্যুৎ এর আলো জ্বলছে সমগ্র দেশ। পদ্মা সেতু, মেট্রো রেল নির্মাণ দ্রুত এগিয়ে চলছে। যেখানে ইতালি ও আমেরিকায় লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে। সেখানে খুব সংখ্যক লোক মারা গেছে। আর একটা মানুষের মৃত্যু হোক আমরা তা চাই না।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর