একই মঞ্চে নানা নাতিকে আর হয়তো দেখা যাবে না: আজহারী

অধ্যক্ষ গোলাম সারওয়ার সাঈদীর মৃত্যুতে নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন ড. মিজানুর রহমান আজহারী। গোলাম সারওয়ার সাঈদী তিনি মিজানুর রহমান আজহারীর নানা ছিলেন।

শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া তার পোস্টটি হুবহু পাঠকদের জন্য নিচে দেয়া হলো:

‘প্রিয় নানাভাই অধ্যক্ষ গোলাম সারওয়ার সাঈদি (পীরসাহেব আড়াইবাড়ী দরবার)‏ আল্লাহর জিম্মায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তায়ালা তার দ্বীনের একনিষ্ঠ এই খাদেমকে কবুল করুন এবং জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে নিন। আমিন।

একই মঞ্চে নানা নাতিকে আর হয়তো কোনদিন একসাথে দেখা যাবে না। বিদায় নানা ভাই। আমরাও আসছি, পরের কোন এক ফ্লাইটে। ইনশাআল্লাহ দেখা হবে আল্লাহর জান্নাতে।

এভাবেই প্রিয়জনদের বিদায়গুলো আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় চিরসত্যকে আর এই বলে স্মরণ করিয়ে দিয়ে যায় — আপনি প্রস্তুত তো?’ সারাদেশের মানুষ ও তরুণ সমাজের গভীর শোক প্রকাশ করেছেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর