ব্রাহ্মণবাড়িয়ায় হাওর এলাকার জীবনমান উন্নয়ন ও জীববৈচিত্র সংরক্ষণ বিষয়ক সেমিনার

ব্রাহ্মণবাড়িয়ায় হাওর এলাকার জীবনমান উন্নয়ন ও জীববৈচিত্র সংরক্ষণ সম্পর্কে উদ্বুদ্ধকরণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার দুপুরে সদর উপজেলার চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব অনার্স কলেজের হালিমা রউফ অডিটরিয়ামে ইসলামি ফাউন্ডেশনের আয়োজনে এই সেমিনার অনুষ্ঠিত হয়। এতে ইসলামিক ফাউন্ডশনের মহাপরিচালক আনিস মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের সংসদ সদস্য ও ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরস এর গভর্নর র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।

এ সময় বিশেষ অতিথি ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের উপ-সচিব মোঃ শাখাওয়াত হোসেন, জেলা প্রশাসক হায়াত উদ- দৌলা খান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন, হাওর প্রকল্পেরর পরিচালক মো: আব্দুর রাজ্জাক। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইসলামি ফাউন্ডশনের ব্রাহ্মণবাড়িয়া সহকারি পরিচালক কাজী মো: জাভেদ হোসেন প্রমুখ।

সেমিনারে জানানো হয়, এই প্রকল্পের আওতায় সারাদেশের হাওর এলাকার জীবনমান উন্নয়ন ও জীববৈচিত্র সংরক্ষণ সম্পর্কে জনগনকে উদ্বুদ্ধকরণে ২৫ হাজার ৮৭০ জন ইমাম, আলেম-ওলামা ও ধর্মীয় ব্যক্তিত্ব কাজ করবেন। সেই লক্ষ্যে তাদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর