বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৬ তম জন্মদিন উপলক্ষ্যে এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া দুস্থ ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরে শহরের পূর্ব মৌড়াইল কলেজ পাড়াস্থ ব্রাহ্মণবাড়িয়া মদিনাতুত তাহ্ফিজ একাডেমীতে জেলা যুবদলের উদ্যোগে এ আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের সভাপতি শামীর মোল্লা, সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ, সিনিয়র সহ-সভাপতি এড আবদুল রহিম গোলাপ, যুগ্ম সাধারণ সম্পাদক বুবুল আহমেদ মোছা, সাংগঠনিক সম্পাদক আতিকুল হক জালাল, সহ সভাপতি নাসির সরদার, যুগ্ম সম্পাদক রাশেদুল হক, জসিম চৌধুরী, জিয়াউল হক, তানভির রুবেল, এডঃ ইয়াসিন সহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/রাসেল/অমি