পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১

পঞ্চগড়ের বোদা উপজেলায় ট্রাকের ধাক্কায় ভবেশ চন্দ্র রায় (৫২) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে এবং এ ঘটনায় ফনি ভূষণ রায় (৪০) নামে অপর এক মোটর সাইকেলের যাত্রী আহত হয়েছেন।

শনিবার (২১ নভেম্বর) দুপুরে জেলার বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের সাকোয়া বাজারে এ দূর্ঘটনাটি ঘটে।

নিহত মোটর সাইকেল আরোহী ভবেশ চন্দ্র রায় ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার শুকানপুকুরী ইউনিয়নের জাঠিভাঙ্গা এলাকার সমলু চন্দ্র রায়ের ছেলে এবং ফনি ভূষন রায় একই এলাকার শচীন চন্দ্র রায়ের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে দেবীগঞ্জ থেকে ভবেশ ও ফনি তারা দুজনে মোটর সাইকেল যোগে বোদা যাওয়ার সময় সাকোয়া বাজার এলাকায় গেলে এসময় বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি দ্রুত গামী ট্রাক তাদের মোটর সাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোটর সাইকেল আরোহী ভবেশ চন্দ্র রায় মারা যায় এবং অপর মোটর সাইকেলের আরোহী ফনি ভূষন রায় গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা ফনি ভূষনকে আহত অবস্থায় দ্রুত উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করলে তার শারিরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হায়দার মোঃ আশরাফুজ্জামান ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহীর নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটিকে জব্দ করা হলেও চালক ও তার সহকারীরা পালিয়ে গেছে। এ বিষয়ে নিহতের পরিবারের সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহন করা হবে।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর