মৃত মানুষের সঙ্গে শারীরিক সম্পর্ক দোষের কিছু না: ধর্ষক মুন্না

রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে মৃত নারীদের সিরিয়াল ধর্ষক মুন্না ভগত (২০) ঘৃণ্য এ কাজের জন্য অনুতপ্ত নয় বলে জবানবন্দিতে জানিয়েছে। সেইসাথে তাঁর দাবী ‘মৃত দেহের সাথে শারীরিক সম্পর্ক দোষের কিছু না।

শুক্রবার ২০ নভেম্বর আদালতে ১৬৪ ধারায় দেয়া জবানবন্দিতে এসব কথা বলে মুন্না।

সব অপরাধের কথা স্বীকার করলেও কৃতকর্মের জন্য অনুতপ্ত নয় বলে জানায়। মর্গে একা থাকা এবং নিরিবিলি পরিবেশে কোনো লোকজন না থাকার সুযোগকে কাজে লাগিয়েছিলো সে।

সিআইডি জানায়,মুন্নার বাড়ি রাজবাড়ী জেলার গোয়ালন্দে। সে হাসপাতালের কর্মচারী না। তার মামা হাসপাতালের ডোম, সেই সুবাধেই মামার সাথে থাকতো। মর্গে আসা মরদেহগুলো সে গ্রহণ করতো। আত্মহত্যা করে মারা যাওয়া ওই কিশোরীদের মৃতদেহগুলো বিকাল থেকে সন্ধ্যা নাগাদ মর্গে আসতো। তাই সেদিন আর লাশ কাটা হতো না বলে রেখে দেয়া হতো মর্গেই। সেখানে মুন্না একা থাকার সুযোগকে কাজে লাগিয়ে বিকৃত মানসিকতা চরিতার্থ করতো।

সিআইডির অতিরিক্ত ডিআইজি শেখ রেজাউল হায়দার বলেন, বাংলাদেশে এ ধরনের ঘটনা এই প্রথম। সারা দেশের অন্য হাসপাতাল গুলোতেও অনেক ডোম ও তাদের সহযোগিরা কাজ করেন। তারা যে এ ধরনের ঘটনা ঘটাচ্ছে না সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তাই অন্যান্য হাসপাতালে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

বার্তাবাজার/এসজে/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর