বাসে আগুন: ‘সরাসরি জড়িত’ ৩ জন গ্রেফতার

সম্প্রতি রাজধানীর পল্টনে বাসে আগুন দেওয়ার ঘটনায় আরো ৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মতিঝিল বিভাগ। আজ শনিবার (২১ নভেম্বর) ভোরে পল্টন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার এই ৩ জন ঘটনায় সরাসরি জড়িত বলে দাবি করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। গ্রেফতারকৃতরা হলেন মো. লিয়ন হক (৩০), কাজী রেজাউল হক বাবু ওরফে জিম বাবু (২৮) ও মো. আজাদ (২৮)।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ওয়ালিদ হোসেন এসব তথ্য জানিয়েছেন।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে পাওয়া তথ্য ও গণমাধ্যমকর্মীদের ধারণ করা ভিডিও ফুটেজ পর্যালোচনা করে গোয়েন্দা মতিঝিল বিভাগ উপরোক্ত তিনজনকে শনাক্ত ও গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর