আলফাডাঙ্গায় যাত্রা শুরু করলো ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা

ফ‌রিদপু‌রের আলফাডাঙ্গায় যাত্রা শুরু কর‌লো ইসলামী ব‌্যাং‌কের এ‌জেন্ট ব‌্যাং‌কিং শ‌াখা। এই এজেন্ট ব‌্যাংকিং এর ফ‌লে ইসলামী ব্যাং‌কের গ্রাহক এবং অন্যান্য সেবা গ্র‌হীতাদের জন্য ভোগা‌ন্তি ক‌মে আস‌লো।

শনিবার সকাল সাড়ে ১১টায় উপ‌জেলার জাটিগ্রাম বাজা‌রের প্রাণ‌কে‌ন্দ্রে অব‌স্তিত রাজ্জাক শপিং কমপ্লেক্সে এই এজেন্ট ব্যাং‌কিং সেবা কার্যক্রম চালু করা হয়।

ইসলামী ব‌্যাংক লি‌মি‌টেডের বোয়ালমা‌রী শাখার এফ এ ভিপি ও শাখা ব্যবস্থাপক মো. মজিবুর রহমান এর সভাপ‌তি‌ত্বে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন, আলফাডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, ইসলামী ব্যাংক লিমিটেডের বোয়ালমারী শাখার এসপিও এন্ড ম্যানেজার অপারেশনস মো. আলী আকবর খান, জাটিগ্রাম মমতাজউদ্দিন মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণ চন্দ্র মন্ডল, স্থানীয় আওয়ামীলীগ নেতা আব্দুর রাজ্জাক শেখ, বিশিষ্ট সমাজসেবক ওয়াহিদুজ্জামান মিয়া, উপজেলা যুবলীগ নেতা মো. আশিকুর রহমান (আশিক) প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, জাটিগ্রাম বাজার শাখার এজেন্ট মো. মনিরুল ইসলাম।

ইসলামী ব‌্যাং‌কের এ‌জেন্ট ব‌্যাং‌কিং জাটিগ্রাম শাখায় ব‌্যাংক হিসাব খোলা, টাকা জমা ও উ‌ত্তোলন, বৈ‌দে‌শিক রে‌মি‌টেন্স, ইসলামী ব‌্যাংকের যে কোন অ‌্যাকাউ‌ন্টে ফান্ড ট্রান্সফার, যে কোন ব‌্যাংকের অ‌্যাকাউ‌ন্টে ফান্ড ট্রান্সফার, অ‌্যাকাউ‌ন্ট ব‌্যা‌লেন্স অনুসন্ধান ও সং‌ক্ষিপ্ত বিবরণী, ডে‌ভিড ও খিদমাহ কা‌র্ডের আ‌বেদন গ্রহন, ইন্স‌্যুরেন্স প্রিমিয়িাম সংগ্রহ, ক্ষুদ্র ও কৃ‌ষি বি‌নি‌য়োগ বিতরণ ও আদায়, সরকা‌রের সামা‌জিক নিরাপত্তা কর্মসূ‌চির আওতায় বি‌ভিন্ন কল‌্যানমূলক ভাতা প্রদান, বাংলা‌দেশ ব‌্যাং‌কের অনুমো‌দিত যে‌ কোন গ্রহক সেবা ও পরামর্শ পাওয়া যাবে।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর