বিশ্ব রাজনীতির অন্যতম পরাশক্তি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিম ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে জরুরি অস্ত্রোপচারও হয়েছে একইসাথে পারকিনসন রোগে আক্রান্ত পুতিনের।
ব্রিটেনের দ্য সান ও দ্য মেইল অনলাইন সংবাদ মাধ্যমে এই খবর জানানো হয়েছে। তাদের খবরে উদ্ধৃতি করা হয়েছে রুশ রাজনৈতিক বিশ্লেষক ভ্যালেরি সলোভেইকে।
খবরে বলা হয়, আগামি জানুয়ারিতেই ক্রেমলিন ছাড়তে পারেন পুতিন। চলতি মাসে ভ্যালেরি সলোভেই খবর ছড়ান পুতিন পারকিনসন রোগে আক্রান্ত। তারও আগে তিনি জানিয়েছিলেন পুতিন ক্যান্সারে আক্রান্ত। এই সংবাদ ছড়াতে তিনি সুত্রে হিসাবে ব্যবহার করেন ক্রেমলিনের কেন্দ্রীয় পর্যায়ের একটি সিদ্ধান্তকে।
ভ্যালেরি সলভেই জানান, প্রেসিডেন্ট পুতিনের দু’রকম স্বাস্থ্য বিষয়ক সমস্যা দেখা দিয়েছে। একটি হলো, সাইকো-নিউরোলজিক্যাল প্রকৃতির অর্থাৎ পারকিনসন। অন্যটি হলো ক্যান্সার। ফেব্রুয়ারিতে পুতিনের অপারেশন করানো হয়েছে।
রাশিয়ার অন্য একটি সুত্র জানান, পুতিনের পেটে ক্যান্সারের অপারেশন করা হয়েছিল তখন।
ভ্যালেরি সলভেই একজন রুশ রাষ্ট্রবিজ্ঞানি। পাবলিক রিলেশন্স ডিপার্টমেন্ট মস্কো স্টেট ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল রিলেশনের প্রধান হিসাবে কাজ করেছেন দীর্ঘদিন।
বার্তাবাজার/এসজে