সিরাজগঞ্জে গাঁজার গাছসহ নারী গ্রেফতার

সিরাজগঞ্জের তাড়াশে চারটি গাঁজার গাছসহ অঞ্জনা উরাঁও (৩৮) নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২১ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে তাড়াশ থানার পরিদর্শক (তদন্ত) মোয়াজ্জেম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত অঞ্জনা উরাঁও উপজেলার গুড়পিপুল গ্রামের সহাদেব উরাঁও এর স্ত্রী।

মোয়াজ্জেম হোসেন জানান, অঞ্জনা উরাঁও নিজ বাড়ির আঙিনায় গাঁজা চাষ করে আসছিলেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে অভিযান চালিয়ে অঞ্জনাকে গ্রেপ্তার করা হয়। এসময় চারটি গাছ জব্দ করা হয়, যার আনুমানিক ওজন ৪০ কেজি। মাদক আইনে মামলা দিয়ে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর