ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম এশিয়ান ভলিবল কনফেডারেশনের বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেশনের সদস্য হয়েছেন।
আজ শনিবার (২১ নভেম্বর) ডিএনসিসি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে, গত ৯ নভেম্বর এশিয়ান ভলিবল কনেফেডারেশন বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেশনের এক সভায় মেয়র আতিকুল ইসলাম বোর্ডের সদস্য হিসেবে মনোনীত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএনসিসি মেয়র আতিকুল ইসলামের কাছে এই নিয়োগের বিষয়ে এশিয়ান ভলিবল কনফেডারেশনের প্রেসিডেন্ট রিটা সুবোউয়ো চিঠি পাঠিয়েছেন।
বার্তাবাজার/অমি