জনপ্রিয় কণ্ঠশিল্পী বেবী নাজনীন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ শনিবার (২১ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ১১টা ২০ মিনিটে দেশীয় একটি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বেবী নাজনীনের ছোট ভাই এনাম সরকার।
তিনি জানান, বেবী নাজনীন করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি নিউজার্সি অঙ্গরাজ্যের প্যাটারসনের একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
জানা গেছে, আগে থেকেই বেবী নাজনীনের কিডনিজনিত সমস্যা ছিল। বুধবার (১৮ নভেম্বর) জ্বরসহ দেশ কিছু সমস্যা দেখা দিলে তাকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করানো হয়। দ্বিতীয়বার পরীক্ষায় করোনা পজেটিভ রিপোর্ট আসে তার।
শ্রেষ্ঠ কণ্ঠশিল্পী (নারী) ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ গায়িকা বেশ কয়েক বছর ধরে একমাত্র ছেলেকে নিয়ে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন।
বার্তাবাজার/অমি