মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনান্ড ট্রাম্পের পর এবার তার জ্যেষ্ঠ পুত্র জুনিয়র ডোনান্ড ট্রাম্প (৪২) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সম্প্রতি হোয়া্ইট হাউজের এক মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
চলতি সপ্তাহের শুরুতে তার করোনা পরীক্ষা করা হয় এবং ফলাফল পজেটিভ আসার পর থেকে জুনিয়র ট্রাম্প তার হান্টিং কেবিনে কোয়ারিন্টিনে থাকছেন। বিবিসি।
জুনিয়র ট্রাম্প এখনো পর্যন্ত কভিড১৯ এর প্রস্তাবিত সকল নির্দেশিকা অনুসরণ করে চিকিৎসা সেবা গ্রহণ করছেন।
প্রেসিডেন্ট ট্রাম্পের সন্তানদের মধ্যে জুনিয়র ট্রাম্প দ্বিতীয়, যিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে বিবৃতিতে আরো জানানো হয়। এর আগে গতমাসে প্রেসিডেন্ট ট্রাম্পের আরো এক পুত্র ব্যারন ট্রাম্প (১৪) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন, তিনি এখন সুস্থ্য আছেন।
সম্প্রতি শেষ হওয়া মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বাবা ডোনান্ড ট্রাম্পের হয়ে প্রচারণায় ট্রাম্প জুনিয়র প্রধান বক্তার ভূমিকা পালন করেছেন। এছাড়া ট্রাম্প জুনিয়রের প্রেমিকা কিম্বারলি গিলফয়েলও জুলাই মাসে করোনা আক্রান্ত হয়েছিলেন। পরবর্তী তে তিনি সুস্থ্য হয়েছেন। কিম্বারলি ফক্স নিউজের প্রাক্তন হোস্ট।
এর আগে গত শুক্রবার প্রেসিডেন্ট ট্রাম্পের আরেক বিশেষ সহকারি অ্যান্ডরু গিউলিয়ান জানান যে তিনিও করোনা পজেটিভ।
বার্তাবাজার/জেজে/এএস