আজ বৃষ্টি, কাল থেকে শীত

ঢাকা, চট্টগ্রামসহ বিভাগের দু-এক জায়গায় আজও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়া আজ শনিবার (২১ নভেম্বর) দেশের বিভিন্ন জায়গায় আকাশ আংশিক মেঘলা থাকবে।

গতকাল শুক্রবার সকাল থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আকাশ মেঘাচ্ছন্ন ছিল। থেমে থেমে বৃষ্টিও হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে রোববার (২২ নভেম্বর) থেকে মেঘাচ্ছন্ন ভাব কেটে যেতে পারে। এরপরই মূলত সারাদেশে শীত বেড়ে যাবে।

জানা গেছে, দেশের আকাশে উড়ে আসা এই মেঘ এসেছে সুদূর আরব সাগর থেকে। একটি গভীর নিম্নচাপ তৈরি হয়েছে সেখানে যা বর্তমানে ইয়েমেন উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে। ওই নিম্নচাপের কিছু মেঘমালা ভারত মহাসাগর হয়ে বঙ্গোপসাগর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর