মৃত নারীদের ধর্ষণ: মুন্নার বিচার দাবি করলেন তার বাবা

রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে রাখা মৃত নারীদেহ ধর্ষণের অভিযোগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) গ্রেফতারকৃত ডোমের সহযোগী মুন্না ভগতের বিচার চাইলেন তার বাবা সুইপার দুলাল ভগত।

দুলাল ভগত রাজবাড়ীর গোয়ালন্দের জুরান মোল্লার পাড়ার বাসিন্দা। তিনি বলেন, মুন্না গোয়ালন্দ আইডিয়াল হাইস্কুল থেকে ৮ম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছিল। এরপর আমার স্ত্রীর মেজভাই যতন কুমার লালের সঙ্গে মর্গে ডোমের সহযোগী হয়ে দেড়বছর ধরে তার বাসায় থেকে কাজ করতো।

তিনি আরও বলেন, গতকাল শুক্রবার মানুষের মুখে শুনলাম, আমার ছেলে মুন্না বড় একটা অপকর্ম করেছে, এবং মানুষজন সেটা শুনে ছি ছি করতেছে! ছেলেমানুষ একটা বড় অন্যায় করেছে; মুন্না যদি বড় কোনো অপকর্ম করে, তাহলে আমি তার বিচার দাবি করি। তার এ অপকর্মের অবশ্যই বিচার হওয়া উচিত।

জানা যায়, গ্রেফতারকৃত মুন্না রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে কাজ করা ডোম তার মামা জতন কুমার লালের সহযোগী হিসেবে কাজ করেন। ২-৩ বছর ধরে তিনি মর্গে থাকা মৃত নারীদের ধর্ষণ করে আসছিলেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর