গোল্ডেন মনিরকে আটক, চলছে অভিযান

রাজধানীর মেরুল বাড্ডায় স্বর্ণব্যবসায়ী মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরকে আটক করা হয়েছে। আজ শনিবার সকালে তাকে আটক করে র‌্যাব। এ সময় অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।

এর আগে শুক্রবার রাত ১০টার দিকে গোল্ডেন মনিরের বাসা, ব্যবসায়িক প্রতিষ্ঠানসহ বেশ কয়েকটি জায়গায় অভিযান চালানো শুরু করে র‌্যাব। যা এখনও অব্যাহত রয়েছে।

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসুর নেতৃত্বে চলা এ অভিযানে বিপুল পরিমাণ নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও কয়েকটি বিলাস বহুল গাড়ি জব্দ করা হয়।

র‌্যাব জানিয়েছে, মাদক, অবৈধ অস্ত্র রাখা ও আরও কয়েকটি সুনির্দিষ্ট ফৌজদারি অপরাধের অভিযোগের পরিপ্রেক্ষিতে এই অভিযান চালানো হচ্ছে।

অভিযান শেষে এ ব্যাপারে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে বলেও জানিয়েছে র‌্যাব।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর