পাবনায় শীতের প্রকোপে জেলার মানুষ নাকাল হয়ে পড়েছে। ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় শীতে দিনমজুর ও খেটে খাওয়া মানুষ চরম বিপাকে পড়েছে, সকাল থেকে সূর্যের দেখা নাই।
তাপমাত্রা কিছুটা কম থাকলেও সকাল থেকে ঘন কুয়াশা ছিলো দেখার মতো। শীতের প্রকোপ থেকে মুক্তি পেতে অনেকে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা চালাচ্ছে।
পাবনার ঈশ্বরদী আবহাওয়া অফিস সর্বনিম্ন তাপমাত্রা ২২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তবে আরো কয়েক দিন এই রকম আবহাওয়া থাকতে পারে।
বার্তাবাজার/কে.জে.পি