রাজধানীর বাড্ডায় গোল্ডেন মনিরের বাসায় র‍্যাবের অভিযান

রাজধানীর মেরুল বাড্ডায় স্বর্ণব্যবসায়ী মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরের বাসায় অভিযান চালাচ্ছে র‍্যাব। শুক্রবার দিবাগত রাত থেকে এ অভিযান শুরু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাবের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ বলেন- মাদক, অবৈধ অস্ত্র রাখা ও আরও কয়েকটি সুনির্দিষ্ট ফৌজদারি অপরাধের অভিযোগের পরিপ্রেক্ষিতে এই অভিযান চালানো হচ্ছে।

তিনি আরও জানান, র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু অভিযানের নেতৃত্ব দিচ্ছেন। এ নিয়ে সকাল সাড়ে ১০টার দিকে র‌্যাব প্রেস ব্রিফিং করবে।

 

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর