অস্ত্র-গুলিসহ চাকমা সন্ত্রাসী আটক

রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়া বাজার থেকে পিস্তল ও গুলিসহ নাসিম চাকমা (৩২) নামের এক পাহাড়ি যুবককে আটক করেছে টহলরত সেনাবাহিনী।

আটককৃত নাসিম চাকমা রাঙামাটির কুতুকছড়ি হাজাছড়া এলাকার লক্ষীমোহন চাকমার ছেলে।

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ঘাগড়া বাজার আর্মি চেকপোস্টে নিয়মিত তল্লাশি চলাকালে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটী পিস্তল ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। সেই সাথে তাকে বহন করা সিএনজি চালিত অটোরিকশাও জব্দ করা হয়।

এ বিষয়ে কাউখালী থানার ওসি মো. শহিদ উল্লাহ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। সে বর্তমানে সেনাবাহিনীর হেফাজতে আছে। পুলিশের কাছে আটককৃতকে হস্তান্তর করলে পরবর্তী আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর