বাসে আগুন দেওয়ার ঘটনায় ৩ জন শনাক্ত

রাজধানীর নয়াপল্টন এলাকায় বাসে আগুন দেওয়ার ঘটনায় ৩ জনকে শনাক্ত করতে সক্ষম হয়েছে পুলিশ। শুক্রবার রাত ৯টায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার মো. আসাদুজ্জামান এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের উত্তর পাশে পার্কিং করে রাখা কর অঞ্চলের সরকারি গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় ৩ জনকে শনাক্ত করা হয়েছে। সিটিটিভি ফুটেজ দেখে যাদের শনাক্ত করা হয়েছে তাদেরকে বিএনপির বিভিন্ন মিছিলেও দেখা গেছে।

তিনি আরও জানান, আমরা যেহেতু শনাক্ত করতে পেরেছি সুতরাং তাদের গ্রেফতারও করবো। তারপর তাদের কাছ থেকে জানা যাবে বাসে আগুন দেয়ার ঘটনার বিস্তারিত।

এর আগে পল্টন থানা পুলিশ জানিয়েছিল, গত ১২ নভেম্বর দুপুর ১২টা ৫ মিনিটে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের উত্তর পাশে কর অঞ্চল-১৫-এর পার্কিং করা সরকারি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর