যুবদল নেতার দেয়া তথ্যে উত্তরায় উদ্ধারকৃত বোমা উদ্ধার

ঢাকা মহানগর উত্তর শাখা যুবদলের দুই নেতাকে জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্যের ভিত্তিতেই উত্তরার কামারপাড়া এলাকা থেকে ৩১টি ককটেল উদ্ধার করে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় উত্তরার ১০ নম্বর সেক্টরের ১৩ নাম্বার রোডের একটি নির্মাণাধীন বাড়ি থেকে এই ককটেলগুলো উদ্ধার করা হয়।

এসব তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (গোয়েন্দা-উত্তর) কাজী শফিকুল আলম।

তিনি জানান, ‘এর আগে আটক ৫৪ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মামুন ও আরেক যুবদল কর্মী সুমনকে জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্যের ভিত্তিতে উত্তরা-১০ এর ১৩ নম্বর সড়কের ১৮ নম্বর বাড়িটিতে অভিযান চালানো হয়। বাড়ির চার তলা থেকে দুটি কাপড়ের ব্যাগে এসব ককটেল পাওয়া যায়।’

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, গত ১২ নভেম্বর ঢাকা-১৮ আসনে উপনির্বাচনের দিন কামারপাড়া ও মালেকা বানু- এই দুটি ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরিত হয়। ওই ঘটনায় পুলিশ সোহেল নামের এক যুবককে আটক করে। জিজ্ঞাসাবাদের পর তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ৫৪ নম্বর ওয়ার্ডের যুবদলের সাধারণ সম্পাদক মো. মামুন ও আরেক যুবদল কর্মী সুমনকে আটক করে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর