সানিয়াজান নদী থেকে মৃগী রোগীর লাশ উদ্ধার

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সানিয়াজান নদী থেকে দুলাল চন্দ্র(৫০) নামের এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পাটগ্রাম থানা পুলিশ।মৃত দুলাল বাউরা ইউনিয়নের নবীনগরের মৃত যোগেশ চন্দ্রের ছেলে।

শুক্রবার (২০ নভেম্বর) রাতে নদীতে মৃতদেহ ভেসে উঠলে স্থানীয়রা পুলিশ কে জানালে পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, গতকাল সন্ধ্যা থেকেই নিখোঁজ ছিলো মৃত দুলাল।এরপর আজ নদীতে তার মৃতদেহ ভেসে উঠে।পরিবারের লোক এসে পরিচয় শনাক্ত করেছে এবং জানিয়েছে দুলাল হিষ্টিরিয়া(মৃগী) রোগে আক্রান্ত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সুমন কুমার মোহন্ত বলেন, মৃতদেহ নদীতে ভেসে উঠলে এলাকাবাসী খবর দেয় তারপর পুলিশ লাশটি উদ্ধার করে।মৃত্যুর কারন মৃগী রোগ নাকি অন্যকিছু? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন,”এখনো পর্যন্ত তা নিশ্চিত নয়।আগামীকাল লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।ময়নাতদন্তের ফলাফলের পরে নিশ্চিত হওয়া যাবে।তবে এবিষয়ে মৃতের পরিবার কোন অভিযোগ দেননি থানায়।”

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর