বরশিতে উঠলো নিখোঁজ তরুণীর মরদেহ

বিয়ের মাত্র কয়েকদিন আগে নিখোঁজ প্রীতি মোদকের (১৭) মরদেহ উদ্ধার করেছে ঢাকার কেরানীগঞ্জ থানা পুলিশ। আজ (শুক্রবার) উপজেলার শাক্তা ইউনিয়নের বামনশুর মসজিদ ঘাট থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে উপজেলার শিকারিটোলা গ্রামের সমর মোদকের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, শূক্রবার সকালে মসজিদের পুকুরে স্থানীয় কয়েকজন মিলে বরশি ফেলে মাছ ধরছিল। এসময় বরশিতে একটি জামার কিছু অংশ আটকা পড়ে। লোকজন মাছ মনে করে পানিতে নেমে তুলতে গেলে পাওয়া যায় প্রীতি মোদকের লাশ।

এ বিষয়ে নিহতের চাচাতো ভাই দীপক মোদক জানান, বৃহস্পতিবার বিকাল থেকে নিখোঁজ ছিলেন প্রীতি। আগামী ২৪ নভেম্বর তার বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু তাকে খোঁজে না পাওয়ায় তার প্রেমিক পলাশকেও জিজ্ঞেস করা হয়। কিন্তু কোথাও তার খোঁজ পাওয়া যায়নি। আমাদের ধারণা পলাশই তাকে হত্যা করেছে। কারণ পলাশও এখন নিখোঁজ।

কেরানীগঞ্জ মডেল থানার ওসি কাজী মইনুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর