ঢাকার সাভারে কোভিড-১৯ এর সেকেন্ড ওয়েভ মোকাবিলায় বাধ্যতামূলক মাস্ক পরিধানে জনসাধারণকে সচেতন করার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট এর অভিযান পরিচালিত হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) সাভার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল্লাহ আল মাহফুজ সাভারের বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করেন।

এসময় ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করা হয়। পাশাপাশি, সরকারি বিধি না মেনে মাস্কবিহীন প্রকাশ্যে ঘুরাফিরার জন্য ১৯টি মামলায় ৬৯০০ টাকা জরিমানা আদায় করা হয়।
এব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল্লাহ আল মাহফুজ বলেন, আজ (শুক্রবার) সাভার উপজেলায় কয়েকটি বাজার ও জনবহুল স্থানে করোনা ভাইরাসের সেকেন্ড ওয়েভ মোকাবেলায় বাধ্যতামূলক মাস্ক পরিধান করার জন্য জনসাধারণকে সচেতন করার পাশাপাশি জেলা প্রশাসন, ঢাকার পক্ষে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।
এসময় মাস্ক ব্যবহার না করায় ১৯টি মামলায় ৬৯০০ টাকা জরিমানা আদায় করা হয়। এধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
বার্তাবাজার/মামুন/অমি