স্বাস্থ্যবিধি না মানলে দেশের অবস্থা আরও ভয়াবহ হবে: স্বাস্থ্যমন্ত্রী

দেশে এখন করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ চলছে। করোনা থেকে বাঁচতে হলে সাবাইকে স্বাস্থ্যবিধি মানতে হবে ও মাস্ক পরিধান করতে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আজ শুক্রবার (২০ নভেম্বর) বিকালে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া শুভ্র সেন্টারে কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণকালে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের দেশের সাধারণ মানুষ অনেকেই এখনো স্বাস্থ্যবিধি ঠিকমতো মানছেন না। এভাবে যদি চলতে থাকে, তাহলে আমাদের দেশের অবস্থা আরও ভয়াবহ হবে।

জাহিদ মালেক বলেন, ভ্যাকসিন না আসা পর্যন্ত মাস্কই হচ্ছে করোনা প্রতিরোধের সবচেয়ে বড় হাতিয়ার। সেই সঙ্গে আমাদের সবাইকে নিয়ম মতো হাত ধুতে হবে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর