আল্লামা শফীর মৃত্যু অস্বাভাবিক, তদন্তের দাবি

হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমদ শফীর মৃত্যুকে ‘অস্বাভাবিক’ আখ্যা দিয়ে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নামে একটি সংগঠন।

আজ (শুক্রবার) বিকেলে জাতীয় প্রেসক্লাবে ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় কাউন্সিল ও সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনটির সভাপতি মুফতি মুহাম্মদ ওয়াক্কাস এ দাবি জানান।

তিনি আল্লামা শফীর মৃত্যুর আগে হাটহাজারী মাদরাসায় ছাত্র বিক্ষোভের ঘটনাকে বহিরাগত উসকানি বলেও দাবি করেন।

ওয়াক্কাস বলেন, ‘পরিষ্কার করে বলতে চাই আল্লামা আহমদ শফী সাহেবের মৃত্যু স্বাভাবিক ছিল না। এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। একটি শক্তি হাটহাজারী মাদরাসায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছে। যার পরিণতিতে আহমদ শফী সাহেবের মৃত্যু হয়েছে। এজন্য আমি বিচার বিভাগীয় তদন্তের দাবি জানাই।’

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর