সরকার রাষ্ট্রের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করেছে: ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের অপকর্মের সমালোচনা রুখতেই বিরোধীদের গুম করা হচ্ছে বলে অভিযোগ করে বলেন, গত এক দশক ধরে এই গুমের সংস্কৃতি দিয়ে সরকার ক্ষমতায় টিকে থাকছে। যেহেতু তারা জনগণ থেকে বিচ্ছিন্ন তাই গুমের সংস্কৃতি চালু রেখে, ভয় দেখিয়ে ত্রাস সৃষ্টি করে জনগণের ওপর নির্যাতন করছে।

আজ (শুক্রবার) বিকেলে এক জরুরি সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

ফখরুল বলেন, সরকারের গুমের উদ্দেশ্য একটায় তারা যে অপকর্ম করে তার সমালোচনা না করতে পাড়ে। সরকারের সঙ্গে ভিন্নমত পোষণ করলেই তার গুম করে ভয় ভীতি সৃষ্টি করে। এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন পাঁচজন। তারা হচ্ছেন লিয়ন হক, মামুন পারভেজ তন্ময়, তৌহিদুল ইসলাম হাসিব, ফেরদৌস মজুমদার মাসুম ও সেলিম মিয়া। এ পাঁচজনকে তুলে নিয়ে গেছে সাদাপোষাকধারী ব্যক্তিরা, অনেক জায়গাতে পুলিশেরা তুলে নিয়ে গেছে। দল ও তাদের পরিবার থেকে খোঁজ করা হলে আইনশৃঙ্খলা বাহিনী অস্বীকার করছে যে তারা এই সম্পর্কে কিছু বলতে পারেন না।

তিনি বলেন, এই সরকার শুধু জনবিচ্ছিন্ন হয়ে পড়েনি তারা পুরোপুরিভাবে দেউলিয়া হয়ে গেছে। তারা রাষ্ট্রের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করেছে, আর এর মাধ্যমেই তারা টিকে থাকতে চায়।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে ফখরুল বলেন, অবিলম্বে গুম হওয়া নেতা-কর্মীদের খুঁজে বের করুণ। যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আটকে রেখেছেন তাদেরকে মুক্তি দিয়ে মিথ্যা মামলা প্রত্যাহার করুন।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর