মুন্সিগঞ্জের সিরাজদিখানে যুবদল কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ এর সহযোগিতার বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর ৫৬ তম জন্মদিন উপলক্ষে এতিম ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন উপজেলা যুবদল।
গতকাল বৃহস্পতিবার রাতে ও আজ শুক্রবার দুপুর থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলার ইছাপুরা ইউনিয়ন, মালখানগর ইউনিয়ন, রশুনিয়া ইউনিয়নের তাজপুর হাফিজিয়া মাদ্রাসা, লতব্দী ইউনিয়নে লতব্দী রসুলপুর মাদ্রাসায় সোহেল আহমেদ উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন।
এ সময়ে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা যুবদল নেতা, ইমতিয়াজ হোসেন নবী, আসরাফ হোসেন ঝন্টু, কবির হোসেন,ৎমাসুদ মোল্লা, মেহেদি হাসান হীরা, মোঃ সোহেল, মোঃ হাসান, এ আর মানিক, বাবুল আহমেদ, জামাল হোসেন, শ্রমিক দল সাধারণ সম্পাদক বাদসা মিয়া, কামাল হোসেন, হাসান মাহমুদ ফাহাদ ছাএদল কে ভি ডিগ্রি কলেজ যুগ্ম সম্পাদক জিতু হোসেন, আল আমিন শেখ, ফয়সাল বেপারী, বাবুল আহমেদ, আনোয়ার লস্কর, স্বেচ্ছাসেবক দল নেতা এমদাদ লস্কর সহ নেতাকর্মীরা।
বার্তাবাজার/অমি