শেরপুরে এক গাছেই ৭২ মৌচাক

শেরপুরের ঝিনাইগাতিতে অবস্থিত পর্যটনকেন্দ্র গজনী অবকাশ কেন্দ্রের একটি পাহাড়ে থাকা শতবর্ষী বটগাছে মোট ৭২তি মৌচাকের দেখা মিলেছে। এই গাছ দেখার জন্য প্রতিদিনই পর্যটকরা ভিড় জমাচ্ছে।

অবকাশ কেন্দ্রের ঠিক মাঝখানে অবস্থিত এই গাছটির অর্ধেক অংশ এক যুগ আগের এক ঝড়ে ভেঙে যায়। অবশিষ্ট থাকা গাছটির গোড়া থেকে শুরু করে মগডাল পর্যন্ত চাক বেঁধে নির্বিঘ্নে বাস করছে মৌমাছির দল।

দর্শণার্থীরা বলছেন এমন দৃশ্য প্রকৃতির এক বিশেষ খেয়াল। কেউ যাতে মৌমাছিগুলোকে বিরক্ত না করে তার জন্য বিশেষ খেয়াল রাখে পর্যটন কর্তৃপক্ষ।

স্থানীয়রা জানিয়েছেন, এই গাছটি মৌমাছিদের বিশ্বস্ত অনেক আগে থেকেই। সব সময় ৩-৪টি মৌচাক থাকেই। করোনার কারণে পর্যটন কেন্দ্রে মানুষজনের তেমন চলাফেরা, শব্দ দূষণ না থাকায় মৌচাকের সংখ্যা বেড়ে গেছে। এই মৌমাছিগুলোর আরও নিরাপত্তা বাড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।

ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবেল মাহমুদ বলেন, একটি গাছে এতগুলো মৌচাক সচরাচর দেখা যায় না। বটগাছটিতে ৭০ থেকে ৭৫টি মৌচাক রয়েছে। এসব মৌচাক থেকে কেউ যেন মধু আহরণ এবং মৌমাছিদের বিরক্ত না করে তার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর