শিবগঞ্জে বাক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে চাচা আটক

বগুড়ার শিবগঞ্জে বাক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে সাবার উদ্দিন নামের প্রতিবেশী চাচাকে আটক করেছে পুলিশ।

শুক্রবার সন্ধ্যায় নিজ এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক সাবার উদ্দিন উপজেলার কিচক ভিটা পাড়া গ্রামের মৃত্যু আসাদ আলীর ছেলে।

থানা পুলিশ জানায়, শুক্রবার সকাল ১১টার দিকে কিচকের ভিটা পাড়া গ্রামের ঐ প্রতিবন্ধী কিশোরী পাশের বাড়িতে বেড়াতে গেলে বাড়িতে কেউ না থাকার সুযোগে চাচা সাবার উদ্দিন তাকে জোর পূর্বক ধর্ষন করে। ধর্ষণের শিকার বাক প্রতিবন্ধী হওয়ায় কোন চিৎকার চেচা-মেচি করতে না পেরে বাবাকে গিয়ে ইশারায় সব কিছু জানায়। পরে ধর্ষণের শিকার মেয়েকে সাথে নিয়ে থানায় অভিযোগ করেন বাবা।

এ ব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) এস এম বদিউজ্জামান বলেন, ঘটনার পর প্রতিবন্ধী কিশোরীসহ তার বাবা থানায় এসে অভিযোগ দিলে ৪ ঘন্টার মধ্য ধর্ষককে গ্রেফতার করে থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর