চট্টগ্রাম নগরীতে কাজের বুয়ার কাণ্ডে বিপাকে ব্যবসায়ী

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার মুরাদপুর এলাকায় ব্যবসায়ী হোসেন বাসা থেকে ৬ মাসের অগ্রিম বেতন ও স্বর্ণ নিয়ে পালিয়েছে কাজের বুয়া। টাকা ও স্বর্ণ ফেরত চাইতে গিয়ে উল্টো নারী কেলেংকারীতে ফাঁসানোর হুমকি দেয়ার অভিযোগ উঠেছে শামসুন নাহার (৫০) নামের এই বুয়ার বিরুদ্ধে। এবিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।

ভুক্তভোগী ব্যবসায়ী হোসেন জানান, ঈদগাঁও এলাকার বিধবা শামসুন নাহার (৫০), বছর খানেক আগে পাশের বাসায় বুয়া হিসেবে কাজ করার সুবাদের আমার পরিবারের সাথে পরিচয়। সেখান থেকে চাকুরীচ্যুত হয়ে অভাবের বিষয় বর্ণনা করে আমাদের বাসায় চাকুরী প্রার্থনা করে। চলতি বছর সেপ্টেম্বরের দিকে লকডাউন শিথিল হওয়ার পরে বাসায় কাজের লোক প্র‍য়োজন হলে তাকে বাসায় কাজের বুয়া হিসেবে নিয়োগ করা হয়।

চাকুরীতে নিয়োগের আগে তার লোন পরিশোধের কথা বলে মাসে ৫ হাজার টাকা বেতন ধার্য্য করে ৬ মাসের বেতন বাবদ ৩০ হাজার টাকা অগ্রিম নেয়। এক মাস চাকুরী করার পর হঠাৎ বাড়িতে এক আত্মীয়ের বিয়েতে যাওয়ার কথা বল্লে ৩ দিনের ছুটি দেয়া হয়। যাওয়ার সময় বাড়ি থেকে আসলে ফেরত দেবে বলে অনুষ্টানে পড়ার জন্য আমার স্ত্রীর কাছে এক জোড়া স্বর্ণের কানের দুল চেয়ে নেয়।

যাওয়ার পরে প্রায় ১৫ দিন পর্যন্ত কাল-পরশু আসবে বলে বাহানা করতে থাকে। অবস্থা বুঝে একপর্যায়ে টাকা ও স্বর্ণ ফেরত চাওয়া হলে বিভিন্ন কারণ দেখিয়ে বিলম্ব করতে থাকে। সর্বশেষ গত সপ্তাহে ফোন করে আবার টাকা ও স্বর্ণ ফেরত চেয়ে চাপ দিলে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং নারী কেলেংকারীর অভিযোগ তুলে আমাকে ফাঁসিয়ে দেবে বলে হুমকি দেয়।

শামশুন নাহারের সাথে যোগাযোগ করা হলে, তিনি টাকা ও স্বর্ণ নেয়ার অভিযোগ অস্বীকার করেন।

এদিকে অভিযুক্ত শামশুন নাহারে ব্যাপারে ঈদগাও এলাকার প্রতিবেশী ও অতীতে যেসব জায়গায় চাকুরী করেছিলো এমন কয়েক জনের সাথে কথা হলে মহিলাটির চলাফেরার ব্যাপারে অসন্তোষ জানান তারা।

এদিকে, ভূক্তভোগী ব্যবসায়ী হোসেন এই বিষয়ে স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর