রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে রাখা মৃত নারীদেহ ধর্ষণের কথা স্বীকার করেছে সেখানে দায়িত্বরত ডোমের সহকারী মুন্না ভগত (২০)।
আজ (শুক্রবার) মুন্নাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হলে তিনি স্বেচ্ছায় দায় স্বীকার করে জবানবন্দি দিতে সম্মত হন। আবেদনের প্রেক্ষিতে মহানগর হাকিম মামুনুর রশীদ তা রেকর্ড করে মুন্নাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে মুন্নাকে গ্রেফতার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এরপর তার নামে শেরে বাংলা নগর থানায় একটি মামলা দায়ের করা হয়।
সিআইডি জানায়, গ্রেফতার মুন্না রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে কাজ করা ডোম তার মামা জতন কুমার লালের সহযোগী হিসেবে কাজ করেন। দুই-তিন বছর ধরে তিনি মর্গে থাকা মৃত নারীদের ধর্ষণ করে আসছিলেন।
বার্তাবাজার/এসজে