পটুয়াখালী কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নে আমিরাবাদ গ্রামে দুই সন্তানের জননী মোসাঃ জেসমিন (৩০) নামের এক গৃহবধূর ২০ নভেম্বর শুক্রবার বেলা ১২ টার দিকে স্বামীর অনুপস্থিতে বসত ঘরের আড়ার সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।
নিহত জেসমিনের ৫ বছরের একটি কন্যা সন্তান ও ২ বছররের একটি পুত্র সন্তান রয়েছে। স্বামী আবুতালেব স্থানীয় পাখিমাড়া বাজারে কাঁচা মালের ব্যাবসা করেন।
স্থানীয়রা জানান, নিহত জেসমিন মানুষিক ভারসাম্যহীনতায় দীর্ঘদিন ধরে ভুগছেন।
কলাপাড়া থানা ওসি (তদন্ত) আসাদুল ইসলাম আসাদ জানান, ঘটনা স্থলে পুলিশ অফিসার রয়েছে, ইউডি মামলার প্রস্তুতি চলছে।
বার্তাবাজার/অমি