সংগঠনের নেত্রীকেই বিয়ে করলেন ছাত্র অধিকারের তারেক

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সাবেক নেতা ও যুব অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. তারেক রহমান বিয়ে করেছেন। পাত্রীও তারই সংগঠনের নেত্রী। নববধূ তামান্না শিখা খুলনা জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন।

আজ (শুক্রবার) খুলনার একটি কমিউনিটি সেন্টারে পারিবারিকভাবে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

এ বিষয়ে ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খাঁন জানান, শিখা এবং তারেক দুইজনই আমাদের সংগঠনের সাথে জড়িত। তবে তাদের পরিচয় অনেক আগে থেকেই। দুই পরিবারের সম্মতিতেই আজ তাদের বিয়ে হচ্ছে।

একই সংগঠনের দুই নেতার বিয়ে হওয়ায় অনেকেই অভিনন্দন জানাচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের বিয়ের ছবি আপলোড করে শুভাকাঙ্খীরা শুভেচ্ছা জানাচ্ছেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর