দীর্ঘ ১৯ বছর পর কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌর সদরে আওয়ামীলীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিকেলে পাকুন্দিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে এ কর্মীসভাকে ঘিরে মিছিলে মিছিলে নেতা কর্মীরা এসে জনসভায় পরিনত করে।
পৌর আওয়ামীরীগের ভারপ্রাপ্ত সভাপতি দুলাল মিয়ার সভাপতিত্বে সমাবেশে প্রধান আতিথি ছিলেন পুলিশের সাবেক আইজিপি ও কিশোরগঞ্জ -২ আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ।
এ সময় বিশেষ অতিথ হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা পরিষদের সাবেক কমান্ড বীরমুক্তিযোদ্ধা মেসবাহ উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক এ্যাডঃ হুমায়ুন কবির, পাকুন্দিয়া উপজেলা পরিষদের ১নং প্যানেল চেয়ারম্যান হারুন অর রশীদ জুয়েল, সুখিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ হামিদ টিটু, পাকুন্দিয়া মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ জসিম উদ্দিন, জেলা শ্রমিকলীগের উপদেষ্টা আতাউল্লাহ সিদ্দিক মাসুদ, উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি নাজমুল হক দেওয়ান প্রমুখ।
বার্তা বাজার/হুমায়ুন কবীর/শাহরিয়া