রাজধানীর উত্তরায় বোমা উদ্ধার

রাজধানীর উত্তরা কামারপাড়া এলাকায় থেকে বেশকিছু তাজা বোমা উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে ঘটনাস্থলে যায় পুলিশের বোম ডিসপোজাল ইউনিট। শেষ খবর পাওয়া পর্যন্ত বোমাগুলো নিষ্ক্রিয় করতে কাজ করছেন তারা।

পুলিশের একটি সূত্র জানায়, ঢাকা-১৮ আসনে উপনির্বাচনে ভোট গ্রহণের দিন ওই এলাকায় চারটি বোমা বিস্ফোরিত হয়েছিল। ওই ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের দেওয়া তথ্যে কামারপাড়া থেকে অবিস্ফোরিত বোমাগুলো উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা অবিস্ফোরিত বোমাগুলো উপনির্বাচনে ভোট গ্রহণের দিন ব্যবহারের কথা ছিল।

বার্তাবাজার/কে.জি.পি/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর