আজ শুক্রবার (২০ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৬ তম জন্মদিন। এই উপলক্ষে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা জাতীয়তাবাদী যুবদল কর্তৃক আয়োজিত দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার রশুনিয়ায় কেক কেটে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক মোঃ আফাজ উদ্দিন ভূইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুবদল এর সভাপতি জনাব মোঃ ইয়াছিন সুমন।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা জাতীয়তাবাদী দল এর সহ-সভাপতি জনাব বাদল সরকার সহ উপজেলা যুবদল ১ম যুগ্ম সম্পাদক জনাব মোঃ আমজাদ হোসেন, যুগ্ম সম্পাদক জনাব মোঃ দেলোয়ার হোসেন দুলাল, যুগ্ম সম্পাদক জনাব মোঃ লোকমান হোসেন, যুগ্ম সম্পাদক জনাব মোঃ নজরুল ইসলাম বাপ্পী, সহ সাংগঠনিক সম্পাদক জনাব ইকবাল মাহমুদ ও আক্তার হোসেন, দপ্তর সম্পাদক জনাব মোঃ প্রিন্স নাদিম, যোগাযোগ সম্পাদক জনাব মোঃ ফারুক উল আলম, কৃষি বিষয়ক সম্পাদক জনাব মোঃ ইব্রাহীম, মোঃ শাহজাহান, মোঃ কদম আলী, মোঃ কাওছার, মোঃ সাইফুল,আল আমিন, মোঃ সেলিম, মোঃ জাবেদ, মোঃ সাহ আলম, মোঃ জহির খান, সাবেক ছাত্রনেতা আরিফ খান রিগান, মোঃ ফয়সাল সহ আরো অনেক নেতৃবৃন্দ।
উপস্থিত নেতৃবৃন্দ জনাব তারেক রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও রোগ মুক্তি কামনা করে আলোচনা ও দোয়া প্রার্থনা করেন।
বার্তাবাজার/অমি