বরিশালে বস্তাবন্দি নারীর লাশ উদ্ধার, হত্যা মামলা দায়ের

বরিশালের গৌরনদী উপজেলার বার্থী-বড়দুলালী খালের মধ্যে থেকে অজ্ঞাতনামা এক নারীর (২৬) বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে উপজেলার বার্থী কওমী মাদ্রাসা সংলগ্ন ওই খাল থেকে বস্তাবন্দি ওই অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় স্থানীয় চৌকিদার (গ্রাম পুলিশ) ওমর আলী বাদি হয়ে অজ্ঞাতনামা দুর্বৃত্তদের আসামি করে ওইদিন রাতে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও থানার পরিদর্শক (তদন্ত) মোঃ তৌহিদুজ্জামান জানান, বৃহস্পতিবার বিকালে বার্থী কওমী মাদ্রাসার ছাত্ররা ক্রিকেট খেলার বল ওই খালে তুলতে গিয়ে বস্তার মধ্যে লাশ দেখতে পায়।

খবর পেয়ে থানার একদল পুলিশ বিকেল ৫টার দিকে ওই খাল থেকে বস্তাবন্দি অজ্ঞাতনামা নারীর লাশ উদ্ধার করেন। ওই নারীর বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছর হবে। বস্তার মধ্যে ফুলে যাওয়ায় লাশের কোন আকৃতি বোঝা যায় না। সেলোয়ার পরা ওই নারীর লাশ অর্ধগলিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

তবে ধারনা করা হচ্ছে হত্যার পর বস্তায় ভরে লাশটি খালের মধ্যে ফেলে গেছে দূর্বৃত্তরা। এ ব্যাপারে স্থানীয় গ্রাম পুলিশ ওমর আলী বাদি হয়ে অজ্ঞাতনামা দুর্বৃত্তদের আসামি করে বৃহস্পতিবার দিবাগত রাতে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।

ময়না তদন্তের জন্য নারীর লাশটি শুক্রবার সকালে বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে পরিদর্শক (তদন্ত) তৌহিদুজ্জামান জানান।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর