ব্রিটেনের অক্সফোর্ড ইউনিভার্সিটি ও ফার্মা জায়ান্ট অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত করোনার টিকার সম্ভাব্য দাম জানাল বিশ্বের বৃহত্তম টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউট।
সেরামের প্রধান আদর পুনাওয়ালা জানান, অক্সফোর্ডের করোনার টিকা নিয়ে অ্যাস্ট্রেজেনেকারের সঙ্গে হাত মিলিয়ে ভারতে পরীক্ষা চলছে ভ্যাকসিনের। যার সম্ভাব্য দাম ভারতে ৫০০ থেকে ৬০০ রুপির মধ্যে হবে। আর দুটি ডোজে খরচ পড়তে পারে প্রায় ১ হাজার রুপি।
সবকিছু ঠিক থাকলে ২০২১ সালের ফেব্রুয়ারিতে অক্সফোর্ডে করোনা ভ্যাকসিন সাধারণ মানুষের জন্য পাওয়া যাবে। আর বাজারে আসবে মার্চ-এপ্রিলে।
প্রথমে বয়স্ক মানুষ ও তার পরে স্বাস্থ্যকর্মীদের দেওয়ার পরে এপ্রিল মাসের মধ্যে সাধারণ মানুষ পেয়ে যাবেন টিকা।
আর এ বিষয়ে সেরামের পরিচালক পুনাওয়ালা বলেন, ২০২১ সালের প্রথম দিকেই অক্সফোর্ডের কোভিড ভ্যাকসিনের ৩০ থেকে ৪০ কোটি ডোজ চলে আসবে ভারতে।
বার্তাবাজার/কে.জে.পি