মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কমিটিতে হাজী সেলিম

প্রায় এক বছর আগে অনুষ্ঠিত সন্মেলনের পর ঘোষণা করা হয়েছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি। ঘষিত৭৫ সদস্য বিশিষ্ট এই কমিটিতে উপদেষ্টা হিসাবে রাখা হয়েছে বহুল আলোচিত ও সমালোচিত সাংসদ হাজী মোহাম্মদ সেলিমকে।

গতকাল (বৃহস্পতিবার) মহানগর দক্ষিণের সভাপতি আবু আহমেদ মন্নাফী ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেয়া হয়।

এর আগের কমিটিতে হাজী সেলিম ছিলেন সদস্য হিসাবে। আর তারও আগে অবিভক্ত ঢাকা মহানগর আওয়ামী লীগে হাজী সেলিমের পদ ছিল যুগ্ম সাধারন সম্পাদক। নতুন ঘোষিত কমিটিতে হাজী সেলিম ছাড়াও দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপসকে সদস্য হিসাবে রাখা হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর