বিএনপিকে মামলা হামলা করে ধ্বংস করার চেষ্টা করছে: সেলিমা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, বিএনপিকে ভয় পায় বলেই ওবায়দুল কাদের বিএনপির আন্দোলনের সক্ষমতা নিয়ে সমালোচনা করেন।

আজ শুক্রবার (২০ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।

তিনি আরও বলেন, এই সরকারের অধীনে একটি নির্বাচনেরও বৈধতা নেই, ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় টিকে আছে তারা, বিএনপিকে মামলা হামলা করে ধ্বংস করার চেষ্টা করছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর