মাগুরার শ্রীপুর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে শুক্রবার সকালে কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও ৬ প্রকার ফসলের বীজ বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার বেলা ১১ টায় এ উপলক্ষ্যে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) হাসিনা মমতাজ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সদর ইউপি চেয়ারম্যান মোঃ মশিয়ার রহমান,উপজেলা কৃষি অফিসার সালমা জাহান নিপা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রূপালী খাতুন, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বদিয়ার রহমান প্রমুখ।
উপজেলা কৃষি অফিসার সালমা জাহান নিপা জানান, চলতি মৌসুমে উপজেলার ৮ টি ইউনিয়নের ১ হাজার ৬১৫ জন কৃষকের মাঝে গম, ভুট্টা, গ্রীষ্মকালীন মুগ, বোরো ধান, পেঁয়াজ, সরিষা-এই ৬টি ফসল উৎপাদনের জন্য বিনামূল্যে প্রণোদনার বীজ ও সার প্রদান করা হয়েছে।
বার্তাবাজার/তাছিন/অমি