রাজশাহীর জঙ্গিদের দেওয়া তথ্যের ভিত্তিতেই সিরাজগঞ্জে অভিযান

রাজশাহী মহানগরীতে জঙ্গি সন্দেহে গত বৃহস্পতিবার রাতে ৪ জনকে আটক করা হয়েছে। শাহমাখদুম থানা এলাকার একটি বাসা থেকে তাদেরকে আটক করে জানা গিয়েছে তারা সবাই জঙ্গি সংগঠন জেএমবির সদস্য। রাজশাহী অঞ্চলের জেএমবি প্রধান মাহমুদও রয়েছেন তাদের মাঝে।

সেখানে আটককৃতদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই সিরাজগঞ্জের শাহজাদপুরে জঙ্গি আস্তানার সন্ধান পাওয়া যায় বলে জানিয়েছেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড উইংয়ের প্রধান লে. কর্নেল আশিক বিল্লাহ।

তিনি জানান, রাজশাহীতে আটক চারজনের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলাধীন উকিলপাড়া এলাকার একটি বাড়ি ঘিরে অভিযান চালানো হয়। রাজশাহী ও সিরাজগঞ্জে জঙ্গি আস্তানায় অভিযানের ব্যাপারে ঢাকায় প্রেস ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে।

এর আগে শুক্রবার ভোর ৫টা থেকে জঙ্গি আস্তানা সন্দেহে সিরাজগঞ্জের শাহাজাদপুরের উকিলপাড়া এলাকার ওই বাড়ি ঘিরে রাখে র‌্যাব।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর