এবার নাম প্রত্যাহার করলেন পাকিস্তানের সরফরাজ

লঙ্কান প্রিমিয়ার লিগের (এলপিএল) উদ্বোধনী আসর এখনও মাঠে গড়াতে পারেনি। তার আগেই নামী-দামী ক্রিকেটাররা তাদের নাম সরিয়ে নিচ্ছেন। এবার সরে যাবার তালিকায় নাম তুললেন সরফরাজ আহমেদ। পাকিস্তানের সাবেক এই অধিনায়কের খেলার কথা ছিল গল গ্ল্যাডিয়েটরসে।

গলের অধিনায়কের দায়িত্ব পাওয়া সরফরাজ নিউজিল্যান্ড সফরের ইংল্যান্ড দলে থাকবেন। তাই জাতীয় দলের দায়িত্ব পালন করতে এলপিএল থেকে ২০ নভেম্বর সরে দাঁড়ালেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।

ইতোমধ্যে টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন ক্রিস গেইল-লিয়াম প্লাঙ্কেটরা। ক্যান্ডি টাস্কার্সের হয়ে খেলার কথা ছিল ক্যারিবিয়ান তারকা ওপেনার গেইল ও ইংলিশ পেসার প্লাঙ্কেটের।

তাদের না খেলার বিষয়টি বুধবার ১৮ নভেম্বর রাতে আলাদা টুইট বার্তায় নিশ্চিত করলেও নির্দিষ্ট কারণ জানায়নি ফ্র্যাঞ্চাইজিটি।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর